২৮ এপ্রিল ২০১৫ - ১২:৩১
পুলিশের গুলিতে সৌদি যুবকের শাহাদত + ছবি

গত ২৫শে এপ্রিল সৌদি পুলিশের গুলিতে সৌদি আরবের শিয়া অধ্যুষিত এলাকার এক যুবক শহীদ হয়েছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের ‘আন-নাসের’ এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন ২১ বছরের এক সৌদি যুবক। ‘আব্দুল্লাহ আলে রমাজান’ যুবকদের সমাবেশে পুলিশের এলোপাতাড়ি গুলিতে শহীদ হন।

প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, কাতিফ প্রদেশের ‘আন-নাসের’ এলাকায় সমবেত যুবকদের উপর হামলা চালায় পুলিশ। এ সময় যুবকদেরকে উদ্দেশ্যে করে এলোপাতাড়ি গুলি চালালে ২১ বছরের আব্দুল্লাহ আলে রমাজান প্রাণ হারান।

ঐ যুবকের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ দাবী করলেও সামাজিক যোগাযোগের ওয়েব সাইটের ইউজাররা জানিয়েছে : পুলিশের এ হামলার মাধ্যমে স্পষ্ট হয় যে, স্বৈরাচারী সরকারের পুলিশ ও নিরাপত্তা বিভাগ কাতিফে সংকট অব্যাহত রাখার লক্ষ্যেই চেষ্টা চালাচ্ছে।

এদিকে, সৌদি আরবের শিয়ারা –যাদের খবরাখবর পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলো- পুলিশের অমানবিক আচরণের নিন্দা জানিয়ে সৌদি পুলিশ বাহিনীকে খুনী হিসেবে আখ্যায়িত করে কাতিফ শহরের নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এদেশের পূর্বাঞ্চলে সক্রিয়রা লিখেছে : এ অঞ্চলে মোতায়েনকৃত কোন পুলিশ সদস্যই স্থানীয় বাসিন্দা নয়। স্বৈরাচারী সরকার ভাড়াটে ওহাবীদেরকে অন্য অঞ্চল থেকে এমনকি অন্য দেশ থেকে এনে আশ-শারকিয়া অঞ্চলে মোতায়েন করেছে এবং তারা নিজেদের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তত্পরতা চালায়।#